" />
AmaderBarisal.com Logo

মুলাদীতে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী তরুণী, মামলা


আমাদেরবরিশাল.কম

৪ April ২০২৫ Friday ১:১৪:৪৫ PM

বরিশালের মুলাদীতে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটেছে। এ অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে মুলাদী থানায় মামলাটি করেন। মামলার পর পর থানা পুলিশ তরুণীর পরীক্ষা ও ডিএনএ নমুনা সংগ্রহের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) পাঠিয়েছেন। মামলায় সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের ফারুক মাঝিকে আসামি করা হয়েছে। মুলাদী থানার ওসি জহিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মামলার সূত্রে পুলিশ জানায়, ফারুক মাঝি ঢাকায় থাকেন। তিনি মাঝে মাঝে গ্রামের বাড়িতে বেড়াতে যান। কয়েক মাস আগে তিনি বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ভুল বুঝিয়ে ধর্ষণ করেন। এতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কয়েকদিন ধরে তরুণীর শারীরিক অবস্থার বড় ধরণের পরিবর্তন ঘটলে বিষয়টি তার মা ও বাড়ির লোকজনের নজরে আসে। পরে তরুণীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ফারুক মাঝির বিরুদ্ধে অভিযোগ করেন। মুলাদী থানার ওসি জহিরুল আলম বলেন, তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তরুণীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি ডিএনএ নমুনা সংগ্রহে রাখা হবে। এ বিষয়ে প্রতিবেদন পাওয়ার পরে অভিযুক্তকে গ্রেফতারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।