" />
AmaderBarisal.com Logo

বাউফলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

৬ April ২০২৫ Sunday ২:৪৪:০১ PM

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. ছালাম খোন্দকার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা তাঁতেরকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্রে জানা গেছে, শনিবার বিকেল চারটার দিকে শিশুটির পরিবারের সদস্যরা খেতে মুগডাল তুলতে যায়। সেই সুযোগে ওই শিশুটিকে ফুসলিয়ে প্রলোভন দেখিয়ে বাড়ির অদূরে একটি নির্মাণাধীন ভবনের কক্ষে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এসে ছালাম খোন্দকারকে হাতে-নাতে ধরে ফেলে। পরে সন্ধ্যার দিকে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ের করেছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন,ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার মামলা করেছেন। আসামি ছালাম খোন্দকারকে গ্রেপ্তার রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।