" />
AmaderBarisal.com Logo

বাউফলে ট্রলির ধাক্কায় যুবক নিহত


আমাদেরবরিশাল.কম

৬ April ২০২৫ Sunday ৪:১১:৩০ PM

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রলির ধাক্কায় মো. নিজাম রাঢ়ি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ডান পা ভেঙে গুরুতর আহত হয়েছেন তরিকুল ইসলাম (২১) নামে অপর এক যুবকের। রবিবার দুপুর দেরটার দিকে উপজেলার কাছিপাড়া-বাহেরচর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিজাম রাঢ়ি কাছিপাড়া গ্রামের নাজেম রাঢ়ির ছেলে ও তরিকুল ইসলাম একই গ্রামে শাহাবুদ্দিন আহম্মেদের ছেলে ও সম্প্রতী পুলিশের উপসহকারী পুলিশ পরিদর্শক (এ এস আই) পদে উত্তীর্ণ হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, নিজাম ও তরিকুল দুই বন্ধু মটর সাইকেল যোগে কাছিপাড়া বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। মটরসাইকেল টি রাঢ়ি বাড়ির (নিজ বাড়ি) কাছে বাড়ির কাছে পৌছাঁলে দ্রæত গতিতে দুই দিক থেকে আসা দুটি ট্রলি সড়ক ক্রসিং করার সময় নিজাম উদ্দিনের মটর সাইকেলে ধাক্কা লাগলে দুই জনেই ছিটকে পড়ে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিজামকে মৃত ঘোষনা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসন বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।