![]() কাঠালিয়ায় শহিদ সুজনের স্ত্রী-সন্তানকে ইনকিলাব মঞ্চের আর্থিক সহায়তা প্রদান
৮ April ২০২৫ Tuesday ৫:৫০:৪৪ PM
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ![]() জুলাই-আগষ্টে ছাত্র-জনতার আন্দোলনে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের শহিদ সুজনের স্ত্রী ও সন্তানকে ইনকিলাব মঞ্চ আর্থিক সহায়তা প্রদান করেছে। আজ ০৮ এপ্রিল মঙ্গলবার বিকালে কাঠালিয়া প্রেসক্লাবের সহযোগিতায় এ সহায়তা প্রদান করা হয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষে ঝালকাঠি প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ্যাডভোকেট আক্কাস সিকদার প্রধান অতিথি হিসেবে শহিদ সুজনের স্ত্রী জান্নাত আরা ও পিতা বাবুল মিয়ার হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সাধারন সম্পাদক মোঃ শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ মোছাদ্দেক বিল্লাহ, মোঃ শাকিল আহমেদ, মোঃ সিরাজুল ইসলাম রনি, মোঃ রাকিবুল ইসলাম বাপ্পি প্রমূখ। এইচ এম নাসির উদ্দিন সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

