Home » ইন্দুরকানী » পিরোজপুর » ইন্দুরকানীতে জয় বাংলা ক্যাম্পেইন করা সেই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
৯ April ২০২৫ Wednesday ১১:৩৮:৪৩ PM
ইন্দুরকানীতে জয় বাংলা ক্যাম্পেইন করা সেই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে জয়বাংলা ক্যাম্পেইন করা সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী মো: মাহিন হাওলাদারকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলার বালিপাড়া বাজার থেকে গ্রেফতার করা হয়। মাহিন বালিপাড়া ইউনিয়নের পূর্ব চর বলেশ্বর গ্রামের মো. জাকির হাওলাদারের ছেলে। আজ বুধবার (০৯ এপ্রিল) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও থানা সূত্র জানায়, জুলাই-আগস্ট বিপ্লবের পর এই ছাত্রলীগ নেতা মাহিন বালিপাড়া বাজারের বিভিন্ন দেয়ালে জয় বাংলা লিখে ছবি তুলে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে পাঠালে তার ছবিটিকে কেন্দ্রীয় ছাত্রলীগের ফেইসবুক পেইজে পোস্ট করেন। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
এছাড়াও ফেইসবুক পোস্টে বিরোধী দলীয় লোকদের ওপর হামলারও পোস্ট করতে দেখা যায়। মাহিনের হাতে জিআই পাইপ সহ দুটি ছবিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, বালিপাড়ায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলায় জড়িত থাকায় ছাত্রলীগ কর্মী মাহিন (২০) কে আটক করা হয়েছে। তাকে মারামারি মামলায় আদালতে প্রেরণ করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার