![]() ভোলায় আ*গু*নে পু*ড়*ল ফার্নিচারের গোডাউন
১১ April ২০২৫ Friday ৭:৪৬:২৭ PM
ভোলা প্রতিনিধি: ![]() ভোলায় অগ্নিকাণ্ডে আল মদিনা নামের একটি ফার্নিচার দোকানের গোডাউন আগুনে পুড়ে গেছে। শুক্রবার (১১ এপ্রিল) ভোররাতে ভোলা জেলা শহরের যুগীরগোল ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার ভোররাতে ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেওয়া কয়েকজন স্থানীয় বাসিন্দা মসজিদে যাওয়ার সময় ব্যবসায়ী মো. রিপনের আল মদিনা মদিনা ফার্নিচারের টিনশেড গোডাউনে আগুন দেখতে পান। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দিলে তিনটি ইউনিট এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে ভোলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. ফারুক হোসেন হাওলাদার বলেন, স্থানীয়রা আল মদিনা ফার্নিচার দোকানের গোডাউনে আগুন দেখতে পেয়ে আমাদের জানালে তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। বৈদ্যুতিক তারের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

