![]() পাথরঘাটায় ৩৫ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক
১৬ April ২০২৫ Wednesday ৪:২৬:৩৬ PM
পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি: ![]() বরগুনার পাথরঘাটা থেকে ৩৫ কেজি হরিণের মাংসসহ রেজাউল ইসলাম (২৫) নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে কাঠালতলী ইউনিয়নের সপ্ত গ্রাম থেকে তাকে আটক করা হয়। রেজাউল কাঠালতলী ইউনিয়নের হোসেনপুর এলাকার খলিলুর রহমানের ছেলে। কোস্টগার্ড প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত ৩৫ কেজি হরিণের মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। আটক রেজাউলের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

