" />
AmaderBarisal.com Logo

বাউফলে এক শিশুর রহস্য জনক মৃত্যু


আমাদেরবরিশাল.কম

১৯ April ২০২৫ Saturday ১:৫৫:১৯ PM

নিজস্ব প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় আয়শা নামে ১৯মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ওই শিশুকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিসক মৃত তাকে ঘোষণা করেন। আয়শা নওগাঁ জেলার সদর উপজেলার দিনমজুর রোমান সাহেদের ছেলে।
এদিকে, নিহত শিশুর মৃত্যুর কারন মায়ের দেওয়া বক্তব্যে মেডিকেল ইতিহাসের সঙ্গে মিল না থাকায় বিষয়টি পুলিশকে জানায় বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স কর্তৃপক্ষ।
শিশুর মা মীম আক্তার (২০) বলেন, তিন বছর আগে নওগাঁ সদরের রোমান সাহেদের সঙ্গে তার বিয়ে হয়, পরে তিনি বাউফলের রায় তাঁতেরকাঠি গ্রামে বাবার বাড়িতে বসবাস শুরু করেন। এখানেই দেড়বছর আগে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। শুক্রবার বিকালে বিছানা বসে খেলার সময় খাট থেকে পরে গিয়ে অসুস্থ্য হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
তবে শিশুর বাবার সাথে যোগাযোগের কোনো মাধ্যম দিতে পারেনি নিহত শিশুর মা মীম আক্তার।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন শাম্মী ইসলাম তরণ বলেন, ‘শিশুর মা তাকে সাড়ে ৫টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা শিশুকে মৃত অবস্থায় পেয়েছি, মৃত্যুর কারণ নিয়ে যেহেতু সন্দেহের সৃষ্টি হয়েছে তাই ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে না।
বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিক বলেন, এই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। যে হেতু শিশুটির মায়ের কথাবার্তা অসংলগ্ন তাই লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপড় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।