Current Bangladesh Time
Monday August ২৪, ২০২৬ ৩:০৬ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » ১৫ দিনের মধ্যে আ.লীগকে নিষিদ্ধের দাবি এনসিপির
২১ April ২০২৫ Monday ৭:১৪:০৭ PM
Print this E-mail this

১৫ দিনের মধ্যে আ.লীগকে নিষিদ্ধের দাবি এনসিপির


আমাদের বরিশাল ডেস্ক:

আগামী ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। 

সোমবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি করে দলটির নেতারা।

সমাবেশে এনসিপি নেতারা বলেন, আওয়ামী লীগ হিটলারের দল। নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করে যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে, আইন তৈরি করে আওয়ামী লীগকেও একই প্রক্রিয়ায় বিচার করতে হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে তারা আরও বলেন, ইনিয়ে-বিনিয়ে দলটি আওয়ামী লীগের পক্ষ নেওয়ার চেষ্টা করছে। এমন হলে এনসিপি বিএনপির বিপক্ষেও রাস্তায় নামতে বাধ্য হবে। এ ছাড়া বিএনপি চলমান সংস্কারের পক্ষেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ নেতাদের।

সংক্ষিপ্ত সমাবেশ শেষ বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। মিছিল নিয়ে তারা মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ছারছীনার পীর ছাহেবের অভিনন্দন
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com