Current Bangladesh Time
Monday August ২৪, ২০২৬ ৩:০৮ PM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » উজিরপুর » বরিশাল » সংবাদ শিরোনাম » আগৈলঝাড়ায় র‍্যাবের উপর হামলা ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
২১ April ২০২৫ Monday ১০:৫৫:৫৯ PM
Print this E-mail this

আগৈলঝাড়ায় র‍্যাবের উপর হামলা ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত


আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর গ্রামের ওরাভাশবাড়ী বাজার এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব—৮) এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত ও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৬টার দিকে সাহেবের হাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সিয়াম মোল্লা (২২)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার রিপন মোল্লার ছেলে।

আহতরা হলেন— রাকিব মোল্লা (২৭), একই উপজেলার বাহেরখাট গ্রামের খালেক মোল্লার ছেলে, এবং আরেকজন যুবক যার পরিচয় এখনও নিশ্চিত হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম। তিনি জানান, র‍্যাব—৮ এর একটি সিভিল টিম মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অভিযানে গেলে মাদককারবারীরা র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে গোলাগুলির শব্দ শোনা যায় এবং পরে এলাকাবাসী তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাদের উদ্ধার করে বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক সিয়াম মোল্লাকে মৃত ঘোষণা করেন। অপর দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

র‍্যাব ও পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গুলি চালায়নি। নিজেদের গুলিতেই সিয়াম নিহত হয়েছেন বলে দাবি করেছে বাহিনীটির।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com