Current Bangladesh Time
Monday August ২৪, ২০২৬ ২:০২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » আদালত প্রাঙ্গণ থেকে এসি চুরি, যন্ত্রাংশসহ চোর আটক
২৩ April ২০২৫ Wednesday ৯:৩০:৩২ PM
Print this E-mail this

আদালত প্রাঙ্গণ থেকে এসি চুরি, যন্ত্রাংশসহ চোর আটক


নগর প্রতিনিধি:

বরিশালে আদালত প্রাঙ্গণ থেকে এসির আউটডোর মেশিন চুরির ঘটনার চোরাই মালামালসহ এক যুবককে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। 

মিডিয়া সেল জানায়, বরিশালের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের খাস কামড়ার পেছনের রুমে থাকা এসির একটি আউট ডোর মেশিন চুরির ঘটনা ঘটে। সে ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় গত ২১ এপ্রিল লিখিত অভিযোগ দেওয়া হয়। 

মামলা দায়েরের পর সেটি তদন্তের দায়িত্ব ডিবি পুলিশকে দেওয়া হয়। ডিবির পরিদর্শক মো. ছগির হোসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক-নির্দেশনায় চোর শনাক্ত ও চোরাই মালামাল উদ্ধারে কাজ শুরু করে। 

পরে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত মো. আকাশ হাওলাদারকে (২৫) কাউনিয়া থানা এলাকা থেকে আটক করা হয়। আটক আকাশ হাওলাদার বরিশাল সদরেরর চর হাটখোলা এলাকার কালাম হাওলাদারের ছেলে। 

আটকের সময় আকাশের কাছ থেকে একটি ফ্যান ব্লেড ও ১টি ফ্যান মোটর, একটি এসির কম্প্রেশার, একটি কাঠের বডিওয়ালা মোটরচালিত ভ্যান উদ্ধার করা হয়। এছাড়া চরমোনাই ট্রলারঘাটের ভাঙ্গারি ব্যবসায়ী সুমনের বাসা থেকে এসির একটি কনভেনসার,  এসির স্টিলের আউট ডোরের কেচিং উদ্ধারের পর জব্দ করা হয়। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com