Current Bangladesh Time
Saturday January ১৭, ২০২৬ ৩:৩৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে খাল খননের মাটি বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩ লক্ষ টাকা জরিমানা
২৩ April ২০২৫ Wednesday ৯:৩৩:৫৯ PM
Print this E-mail this

বাবুগঞ্জে খাল খননের মাটি বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩ লক্ষ টাকা জরিমানা


বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে রাজারবের খালটি পুনঃ খনন কাজের মাটি চুরি করে বিক্রির দায়ে মান্নান হাওলাদার নামের একজনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।বুধবার দুপুর ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুন্নাহার তামান্নার ভ্রাম্যমাণ আদালতে মান্নান হাওলাদারকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।নির্বাহী হাকিম কামরুন্নাহার তামান্না জানান, বাবুগঞ্জে রাজারবের খালটি পুনঃ খনন কাজ চলমান রয়েছে। খননযন্ত্র দিয়ে খালের মাটি স্তুপ করে রাখা হয়েছে দুই পাড়ে। একটি চক্র সেই মাটি চুরি করে অন্যত্র বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসে মান্নান হাওলাদারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা মোতাবেক মান্নানকে তিন লক্ষ টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনাকালে এয়ারপোর্ট থানার একটি পুলিশ টিম সার্বিক সহায়তা করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
১১ দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন
দীর্ঘ ২০ বছর পর বরিশালে আসছেন তারেক রহমান
ছাত্রলীগ নেতা মইন তুষার ঢাকা থেকে আটক
বরিশাল বিভাগের ভোটের মাঠে বিএনপির চার বিদ্রোহী
জিয়াউল আহসানের বিচার শুরু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com