" />
AmaderBarisal.com Logo

কাজিরহাটে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু


আমাদেরবরিশাল.কম

২৯ April ২০২৫ Tuesday ১২:৩৮:৫৮ AM

মোঃ আলহাজঃ বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন কাজিরহাটে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।রবিবার(২৮ এপ্রিল)সন্ধ্যা ৬ টার সময় থানার আন্দারমানিক ইউনিয়নের উত্তর আজিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন খান(৭০)ওই গ্রামের মৃত্যু ফজলে আলী খানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়,রোববার সন্ধ্যায় হঠাৎ বজ্রসহ বৃষ্টির সময় তিনি তার নিজ বাড়ির পুকুর পাড়ে মাছ পাহাড়া দেওয়ার টং ঘরের মধ্যে ছিলেন।এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।স্থানীয় ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হক সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বজ্রপাতের আগুনে নিহতের বুকের পশম,পড়নের লুঙ্গী গেঞ্জি পুড়ে গেছে। 



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।