Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ২:০৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » গণঅভ্যুত্থানে আহত ৩৫ জনকে দেওয়া হলো আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসন
৮ May ২০২৫ Thursday ৪:৪৬:০৯ PM
Print this E-mail this

গণঅভ্যুত্থানে আহত ৩৫ জনকে দেওয়া হলো আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসন


নগর প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। 

বৃহস্পতিবার (৮ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাল্টিপারপাস হল রুমে জুলাই-আগস্ট ২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান আহতদের মাঝে আর্থিক সহায়তার এ চেক বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার উপজেলা মো. রিয়াজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেন্দিগঞ্জ উপজেলা, উপজেলা পর্যায়ের সব কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন ও জুলাই-আগস্টের ছাত্র প্রতিনিধিসহ উপজেলার সর্বস্তরের প্রতিনিধি। 

অতিথিরা মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে জেলা প্রশাসক  জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান আহত ৩৫ শিক্ষার্থীর মাঝে ১ লাখ টাকা করে মোট ৩৫ লাখ টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com