Current Bangladesh Time
Saturday January ১৭, ২০২৬ ৪:৪৫ AM
Barisal News
Latest News
Home » ভোলা » মনপুরা » মনপুরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
৯ May ২০২৫ Friday ৫:২৫:২৪ PM
Print this E-mail this

মনপুরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি গ্রেফতার


মনপুরা ((ভোলা) প্রতিনিধি:

ভোলার মনপুরায় পুলিশের ওপর হামলা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি মো. সামছুদ্দিন সাগরকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সকালে উপজেলার হাজিরহাট এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সামছুদ্দিন সাগর মনপুরা উপজেলার ছাত্রলীগের সভাপতি ও উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. নুরুল হকের ছেলে। তিনি ৫ আগস্টের পর দীর্ঘদিন পলাতক।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সামছুদ্দিন সাগরকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করে। তাকে পুলিশের ওপর হামলার ঘটনার মামলায় গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি, দোকান ও বসতঘর দখলসহ একাধিক অভিযোগ রয়েছে।

গত বছর ৫ মার্চ পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৩০০-৪০০ জনের বিরুদ্ধে মামলা করে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
১১ দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন
দীর্ঘ ২০ বছর পর বরিশালে আসছেন তারেক রহমান
ছাত্রলীগ নেতা মইন তুষার ঢাকা থেকে আটক
বরিশাল বিভাগের ভোটের মাঠে বিএনপির চার বিদ্রোহী
জিয়াউল আহসানের বিচার শুরু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com