![]() নলছিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার
১০ May ২০২৫ Saturday ৬:৩১:৫৯ PM
নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ঝালকাঠির নলছিটি ডিগ্রি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি মোত্তাকি বিল্লাহকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ মে ) বেলা সাড়ে ১১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। গ্রেফতার হওয়া মোত্তাকি বিল্লাহ নলছিটি থানা সড়কের মৃত মাওলানা মোজাফফর হোসেনের ছেলে। নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

