" />
AmaderBarisal.com Logo

নলছিটিতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিসহ গ্রেফতার -২


আমাদেরবরিশাল.কম

১০ May ২০২৫ Saturday ৭:০১:১৯ PM

নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে অপারেশন ডেভিল হান্টে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ ফেব্রুয়ারি শুক্রবার রাতে( সাড়ে ১০ টার দিকে) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন,উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা কামাল(৫৮) ও মগড় ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য শফিকুল ইসলাম (৩৭)।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেফতার আসামিরা ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি দলীয় কর্মী মো. আজমল হোসেনসহ বেশ কয়েকজন নেতা-কর্মীকে খু নের উদ্দেশ্যে শহরের চায়না মাঠের পূর্ব পাশের এলাকায় লোহার র ড দিয়ে পি টিয়ে গু রুতর জ খম করে এবং জীবন না শের হু মকি দেয়। এ ঘটনায় মো. আজমল হোসেন এবছরের ২৫ ফেব্রুয়ারি ২৬ জনকে নামীয় এবং ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন।
(নলছিটি থানার মামলা নং-১২, জিআর-২৫/২০২৫, তারিখ-২৫/০২/২০২৫ ইং, ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন-২০০২ এর ২ (অ), (ই) (উ)/৫, তৎসহ ১৪৩/323/324/326/307/436 পেনাল কোড।)

নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।