![]() হিজলায় স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আটক
১১ May ২০২৫ Sunday ২:৩৯:১৪ PM
হিজলা ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের হিজলা উপজেলায় ডেভিল হ্যান্ট অভিযানে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পুলিশের হাতে আটক হয়েছে। শনিবার দিবাগত রাত ৯ টার দিকে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে হরিনাথপুর ইউনিয়ন শাওড়া সৈয়দখালী পুলিশ ফাড়ির এস আই সোহাগ ইমতিয়াজ একটি চৌকস টিম নিয়ে তাকে আটক করে। জানাযায় আটক হালিম সরদার (৩৫)হরিনাথপুর ইউনিয়নের জানে আলম সরদারের ছেলে সে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি। স্থানীয় সুত্রে অনেকে জানান হালিম সরদার নানা অপকর্মের সাথে জড়িত।গতকাল নাশকতামূলক পরিকল্পনা ছক করার সময় আটক হয়। হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন যারা এলাকায় নাশকতা করার চেষ্টা করবে তাদের আইনের আওতায় আনা হবে।গতকাল আটক হালিম সরদারকে আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

