" />
AmaderBarisal.com Logo

বরিশাল নগরীতে প্রতারণা মামলায় জুম্মান-সাজ্জাদ গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

১২ May ২০২৫ Monday ৫:২৪:০৬ PM

নগর প্রতিনিধি:

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ছাত্রলীগ কর্মী জুম্মান শিকদার ও সাজ্জাদ’কে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। নগরীর আশা মটরস’র স্বত্বাধিকারী আতিকুর রহমানের কাছ থেকে গত তিন মাস আগে বায়না চুক্তির মাধ্যমে ২৫ লক্ষ টাকা নেয় জুম্মান ও সাজ্জাদ এবং তাকে একটি জাল চেক প্রদান করে।

তার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রোববার (১১ মে) দুপুরে নগরীর কাকলির মোড় থেকে অভিযান চালিয়ে ব্যসিক কম্পিউটারের স্বত্বাধিকারী জুম্মান সিকদার এবং জে.কে.এস কম্পিউটারের স্বত্বাধিকারী সাজ্জাদ’কে প্রতারণার ঘটনায় গ্রেফতার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন যুবলীগ নেতা ওয়াসীম দেওয়ানের অনুসারী ছিলেন তারা।

আওয়ামী লীগের ক্ষমতার আমলে তাদের অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ ছিলো এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটককৃত দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, এছাড়াও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বরিশাল এর ঠিকাদারি কাজের ভুয়া ওয়ার্ক অর্ডার বানিয়ে ঠিকাদার সেজে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর কাজ উঠানোর আশ্বাসে একজনের কাছ থেকে জুম্মান ০৫ লক্ষ ২৫ হাজার টাকা এবং সাজ্জাদ ০৫ লক্ষ ২৫ হাজার টাকা ধার নেয়। তার বিপরীতে একটি চেক প্রদান করে। ভুক্তভোগী বরিশাল আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। যাহার মামলা সিআর নং ২৩০২/২৪ ও সিআর ২৩০৩/২৪। যাহা বিজ্ঞ আদালতে এখনো চলমান রয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।