![]() বরিশাল গড়িয়ারপাড় থেকে ১০ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক
২১ May ২০২৫ Wednesday ৫:২১:৪২ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() বরিশাল এয়ারপোর্ট থানার এসআই/মোঃ তারিকুজ্জমান এবং এএসআই/মোঃ আজমল উদ্দিন ঠাকুর সাঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মোবাইল-৪ ডিউটি করা কালীন রাত অনুমান ২৩.০০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন বরিশাল টু ঢাকা মহাসড়কস্থ গড়িয়ারপাড় নামক বাস স্ট্যান্ডে বানাড়ীপাড়া গামী মাহেন্দ্র গাড়ীর জন্য ০১ জন ব্যক্তিকে হাতে একটি নীল রঙ্গের ড্রাম সহ অপেক্ষা করতে দেখে টহলরত পুলিশের সন্দেহ হওয়ায় এসআই/মোঃ তারিকুজ্জামান সাঙ্গীয় ফোর্সসহ জিজ্ঞাসাবাদের জন্য উক্ত ব্যক্তির নিকট গেলে সে পুলিশের আগমন টের পেয়ে ড্রামসহ কৌশলে পালানোর চেষ্টা কালে এসআই মোঃ তারিকুজ্জামান উক্ত ব্যক্তিকে গ্রেফতার করে তার হেফাজত (হাত) হতে কালো রংয়ের ঢাকনাসহ নীর রংয়ের একটি ড্রাম তল্লাশি করে ড্রামের মধ্যে পেস্ট রংয়ের ১০ টি পলিথিনের প্যাকেট পান। প্রতিটি প্যাকেটে ০১ (এক) কেজি করে মোট ১০ (দশ) কেজি গাঁজা। যার অবৈধ বাজার মূল্য অনুমান (৬০,০০০ x ১০) = ৬,০০,০০০/- টাকা পেয়ে জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানা জিজ্ঞাসাবাদে তার নাম নয়ন তালুকদার (১৯) পিতা- মিলন তালুকদার, মাতা- মৃত হাসিনা আক্তার মনি বেগম, সাং- উত্তর ফুলহাতা, তালুকদার বাড়ী, ইউপি-বহরবুনিয়া, থানা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট বলে জানায়। তার বিরুদ্ধে আরো একটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারধীন আছে বলে জানা যায়। এই সংক্রান্তে এসআই/মোঃ তারিকুজ্জামান বাদী হয়ে এজাহার দাখিল করেছে। মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। গ্রেফতারকৃত আসামী এয়ারপোর্ট থানা হাজতে আছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

