![]() কাউখালীতে বিএনপির ওয়ার্ড কমিটির সম্মেলন
২১ May ২০২৫ Wednesday ৮:০৪:১০ PM
![]() কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাপিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড সম্মেলন ও কাউন্সিল বুধবার সকালে শীর্ষা আছিয়া খাতুন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলূ। ।সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এস.এম আহসান কবীর। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ। সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মীর্জা জহিরুল হক, জেলা বিএনপির সদস্য এনামুল হকসহ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।সম্মেলনে কাউন্সিলারদের মতামতের ভিত্তিতে এর মাধ্যমে ৮টি ওয়ার্ডে এবং একটি ওয়ার্ডের ভোটের মাধ্যমে কমিটি ঘোষনা করা হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

