![]() ফয়জুল করীমকে মেয়র ঘোষণা না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
২৫ May ২০২৫ Sunday ১২:৫৪:০৭ AM
আমাদের বরিশাল ডেস্ক: ![]() ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ঘোষণার দাবি জানিয়েছে ‘আমরা ঢাকাস্থ বরিশালবাসী’। শনিবার (২৪মে) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে অনুষ্টিথ এক মানববন্ধন থেকে এই দাবি তোলা হয়। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। মানববন্ধনে সভাপতির বক্তব্যে আলোচিত অ্যাক্টিভিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হক বলেন, ‘বরিশালে মুফতী ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করুন। এটা তার অধিকার।’ ঢাকা ও চট্টগ্রামে মেয়র ঘোষণার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘অনতিবিলম্বে তাকে মেয়র ঘোষণা করা না হলে আমরা ঢাকাস্থ বরিশালবাসী আরও কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবো।’ ‘আমরা ঢাকাস্থ বরিশালবাসী’র সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে আরও বক্তব্য দেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আমরা বরিশালবাসীর যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ ইলিয়াস হাসান, বরিশাল বিভাগীয় উন্নয়ন পরিষদের মহাসচিব হাফেজ সিদ্দিকুর রহমান, আমরা বরিশালবাসীর যুগ্ম সমন্বয়ক হাছিব আর রহমান, ইমাম ও ওলামা কল্যাণ পরিষদের মহাসচিব মুফতি তানিম হাসান মাহমুদী, বাংলাদেশ কাজী সমিতির যুগ্ম মহাসচিব মাওলানা কাজী মামুনুর রশীদ, ফিউচার বাংলাদেশের চেয়ারম্যান মুফতী আহমাদুল্লাহ আব্বাস প্রমুখ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

