![]() মনপুরায় জোয়ারের পানিতে ভেসে এলো মৃত হরিণ
২ June ২০২৫ Monday ১:২১:৪৬ PM
মনপুরা ((ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার মনপুরায় সংরক্ষিত বন থেকে জোয়ারের পানিতে একটি মৃত হরিণ ভেসে এসেছে। শনিবার (৩১ মে) বিকেলে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাতিরখালে ভেসে আসা মৃত হরিণটি উদ্ধার করেন স্থানীয়রা। বন বিভাগ সূত্রে জানা গেছে, নিম্নচাপের প্রভাবে জোয়ারে প্লাবিত হয় সংরক্ষিত বনাঞ্চল চরপাতালিয়া, চরপিয়ালসহ অনেক চর। এইসব বনাঞ্চলে হরিণ রয়েছে। জোয়ারের পানিতে হরিণটির মৃত্যু হয়েছে। মনপুরার পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা জাহিদুর ইসলাম বলেন, নিম্নচাপের প্রভাবে জোয়ারে পানিতে বনের হরিণের শাবকটি মারা গেছে। মনপুরার রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, স্থানীদের মাধ্যমে খরব পেয়ে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে- জলোচ্ছ্বাসের পানিতে ডুবে হরিণটি মারা গেছে। আরও মৃত হরিণ পাওয়া যায় কিনা তা খুঁজে দেখার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

