![]() বরিশাল সিটির ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
৩ June ২০২৫ Tuesday ৮:৩৯:০০ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশাল সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেন পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) দুপুরে নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, শাকিল হোসেন পলাশ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আজ তাকে গ্রেফতার করা হয়। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দেন।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

