" />
AmaderBarisal.com Logo

গৌরনদীতে প্রতিমা ভে*ঙে পালানোর সময় কিশোরকে আটক করলো জনতা


আমাদেরবরিশাল.কম

৪ June ২০২৫ Wednesday ১০:৫৫:৩৬ PM

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ

 বরিশালের গৌরনদী উপজেলায় মন্দিরের প্রতিমা ভেঙে পালানোর সময় এক কিশোরকে আটক করেছে জনতা। বুধবার (৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার জঙ্গলপট্টি গ্রামের রাম কৃষ্ণ দে’র বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক কিশোর উপজেলার ভীমেরপাড় গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, দুপুরে হঠাৎ করেই ওই বাড়িতে যায় কিশোর। পরে মন্দিরে থাকা দুটি প্রতিমা ভাঙচুর করে পালানোর সময় তাকে লোকজন ধরে ফেলে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় মামলা হবে। মামলার পর তদন্ত করে দেখা হবে কারও প্ররোচণায় এ ঘটনা ঘটিয়েছে কি-না।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।