" />
AmaderBarisal.com Logo

হিজলায় গাঁজাসহ আটক ১


আমাদেরবরিশাল.কম

৬ June ২০২৫ Friday ১:৪০:৪৮ PM

হিজলা ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের হিজলা উপজেলায় ২৫০ (দুইশত পঞ্চাশ গ্রাম) গাঁজাসহ  মো: মাসুদ সরদার (কুট্টি মাসুদ) ৩০ নামে একজন গাঁজা বিক্রেতা  ও সেবন কারী আটক করেছে পুলিশ।

জানা যায়, আটক কুট্টি মাসুদ উপজেলা সদর বড়জালিয়া ইউনিয়নের ২ নং শ্রীপুর ওয়ার্ডের মৃত মফিজ উদ্দিন সরদারের ছেলে।  

হিজলা থানা পুলিশ জানায়, আটক কৃত ব্যক্তি অনেক দিন যাবত গাঁজা বিক্রি ও সেবন সাথে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানার এস আই আরাফাত এর নেতৃত্বে একটি চৌকস দল কুট্টি মাসুদ কে আটক করে।

হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম জানান, গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। মামলায় দিয়ে জেলহাজতে প্রেরণ করা হবে।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।