![]() ঝালকাঠিতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
১৪ June ২০২৫ Saturday ৫:৩৫:৫২ PM
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ঝালকাঠির রাজাপুরে একটি যাত্রীবাহী বাস ও পিকআপভ্যান সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শনিবার (১৪ জুন) দুপুর ২টার দিকে রাজাপুর-ভাণ্ডারিয়া আঞ্চলিক সড়কে পাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি ভাণ্ডারিয়া থেকে রাজাপুরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস এসে পিকআপটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওসি ইসমাইল হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

