" />
AmaderBarisal.com Logo

নলছিটিতে পুকুরে ডুবে শিশুর মৃ ত্যু


আমাদেরবরিশাল.কম

১৪ June ২০২৫ Saturday ৮:২১:৫৬ PM

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:


ঝালকাঠির নলছিটিতে পুকুরের পানিতে ডুবে রাফতান (৪বছর) নামের এক শিশুর মৃ ত্যু হয়েছে। শনিবার (১৪জুন) দুপুরে( ১ টার দিকে) উপজেলার দপদপিয়া ইউনিয়নের দুধারিয়া গ্ৰামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। রাফতান ওই গ্রামের মো. আবু তালেব হাওলাদারের ছেলে।

জানা গেছে, এদিন দুপুর ১টার দিকে একা একা গোসল করতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় ‌রাফতান। স্বজনরা তাকে বাড়িতে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে তার লা শ উদ্ধার করেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।