Current Bangladesh Time
Sunday July ১২, ২০২৬ ৩:৪৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে করোনা পরীক্ষার কিটস সংকট, দুর্ভোগে সেবা প্রত্যাশীরা
১৪ June ২০২৫ Saturday ৯:৫৬:১৫ PM
Print this E-mail this

বরিশালে করোনা পরীক্ষার কিটস সংকট, দুর্ভোগে সেবা প্রত্যাশীরা


নগর প্রতিনিধি:

বরিশাল বিভাগের অধিকাংশ স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে করোনা পরীক্ষার জন্য কিটসসহ অন্যান্য উপকরণের সংকট রয়েছে। যদিও এখন পর্যন্ত একজন রোগীরও করোনা সনাক্ত হয়নি। 

তবে বরিশাল স্বাস্থ্য বিভাগ ও বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল কর্তৃপক্ষের দাবি তাদের কাছে কিটস রয়েছে কিন্তু পরিমাণে কম। দু-এক দিনের মধ্যে বিভাগের বড় বড় হাসপাতালগুলোতে কিটসসহ অন্যান্য উপকরণ চলে আসবে।

বরিশাল বিভাগের ২টি মেডিকেল কলেজ হাসপাতাল, ৬ সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনা পরীক্ষার জন্য কিটসসহ অন্যান্য উপকরনের সংকট রয়েছে। তবে যেসব হাসপাতালে কিটসসহ অন্যান্য উপকরন রয়েছে, তা ব্যবহারের অনুপযোগী।

এসব হাসপাতালের রোগী ও স্বজনরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। তারা জানিয়েছেন. করোনার লক্ষণ নিয়ে সরকারি হাসপাতালে গিয়ে জানতে পারি টেস্ট করা যাবে না। কয়েকদিন পর যেতে বলেছে।

শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের উপ পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান বলেন, বরিশালে করোনার সংক্রমণের উদ্বেগ বাড়াছে। এ জন্য বিভাগের হাসপাতালগুলোতে ও স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে আইসোলেশন ব্যবস্থা চালুর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। 

বরিশাল সদর হাসপাতাল, ভোলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে করোনা কিটস এর ব্যবস্থা করা হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, দু-এক দিনের মধ্যে সব হাসপাতালে করোনা পরীক্ষার কিটসসহ সব উপকরণ চলে আসবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com