Current Bangladesh Time
Sunday July ১২, ২০২৬ ৭:১৯ AM
Barisal News
Latest News
Home » গলাচিপা » পটুয়াখালী » নিখোঁজের ১৭ ঘণ্টা মোবাইল টাওয়ারের চূড়া থেকে কিশোরী উদ্ধার
১৫ June ২০২৫ Sunday ১০:৩৫:৪৩ PM
Print this E-mail this

নিখোঁজের ১৭ ঘণ্টা মোবাইল টাওয়ারের চূড়া থেকে কিশোরী উদ্ধার


গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর মোসাঃ সীমা বেগম নামে ১৫ বছর বয়সী এক কিশোরীকে মোবাইল ফোন কোম্পানির একটি টাওয়ারের চূড়া থেকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ-এর যৌথ উদ্ধারকারী দল।

রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে হাইওয়ে সড়কের পাশে অবস্থিত টাওয়ারটিতে এ ঘটনা ঘটে।

পরিবার জানায়, সীমা শনিবার সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতেই মাইকিং করে তার নিখোঁজ হওয়ার খবর প্রচার করা হয়।

রবিবার সকাল ১১টার দিকে এক অটোরিকশা চালক টাওয়ারের চূড়ায় মেয়েটিকে দেখতে পেয়ে স্থানীয়দের জানান। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা পল্লী বিদ্যুৎ কর্মীদের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় কিশোরীকে নিরাপদে নিচে নামিয়ে আনে।

উদ্ধারকৃত কিশোরীর বাবা মো. জাহাঙ্গীর জানান, তার মেয়ের মানসিক সমস্যা রয়েছে এবং মাঝে মাঝে সে নানা জায়গায় চলে যায়। আগেও একাধিকবার তাকে বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার মধ্যেও মেয়েটির চাচা ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ সফলভাবে সম্পন্ন হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com