Current Bangladesh Time
Saturday August ২৯, ২০২৬ ১১:১৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » শুফি হুজুরের কবর পর্যন্ত এসেও থেমে গেল মেঘনার ভাঙন: অলৌকিকভাবে টিকে আছে ধুলখোলা ইউনিয়ন
২১ June ২০২৫ Saturday ৬:২১:০৪ AM
Print this E-mail this

শুফি হুজুরের কবর পর্যন্ত এসেও থেমে গেল মেঘনার ভাঙন: অলৌকিকভাবে টিকে আছে ধুলখোলা ইউনিয়ন


সৈয়দ মুন্নাঃ বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মেঘনাপাড়ে দীর্ঘদিন ধরে চলা তীব্র নদীভাঙন হঠাৎ করেই থেমে যায় এক রহস্যজনক স্থানে এসে—আর সেটি হলো এলাকাবাসীর প্রিয় আলেম, আধ্যাত্মিক পুরুষ মাওলানা মনসুর আহমেদ (শুফি সাহেব)–এর কবর।এলাকাবাসীর দৃঢ় বিশ্বাস—এই ভাঙনের থেমে যাওয়া কেবল প্রকৃতির খেলা নয়, বরং এটি শুফি হুজুরের উছিলায় আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত।

ভাঙনের ভয়াবহ স্মৃতি:বছরের পর বছর ধরে ধুলখোলায় মেঘনার ভয়াবহ ভাঙনে শত শত ঘরবাড়ি, জমি, বিদ্যালয় ও গোরস্থান বিলীন হয়ে গেছে। আতঙ্ক ছিল, এবার হয়তো হুজুরের কবরও ভেসে যাবে নদীগর্ভে। কিন্তু আশ্চর্যজনকভাবে ঠিক সেই স্থানে এসে থেমে যায় ভাঙন।

স্থানীয় প্রবীণ আবু তাহের বলেন—”আমরা কবর রক্ষার জন্য দোয়া করছি, ফাতেহা পড়ছি, আর তখনই দেখলাম ভাঙন থেমে গেছে। মনে হলো আল্লাহ হুজুরের উছিলায় জায়গাটাকে বাঁচিয়ে রাখলেন।

“সরকারি উদ্যোগ ও রক্ষা পরিকল্পনা:পরে ভাঙনপ্রবণ এলাকায় ডিও ব্যাগ ও ব্লক ফেলা হয় সরকারি উদ্যোগে, যা আরও সহায়তা করে এলাকা রক্ষায়। বর্তমানে ধুলখোলা ইউনিয়নের নদীতীরের সেই অংশ অনেকটাই স্থিতিশীল, এবং এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকার কারখানা চালু রাখতে কদর বাড়ছে ভোলার গ্যাসের
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com