" />
AmaderBarisal.com Logo

বরিশাল বিভাগের ২১টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা


আমাদেরবরিশাল.কম

২১ June ২০২৫ Saturday ৭:৫৮:০০ PM

নগর প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশাল বিভাগের ২১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকালে বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সমাবেশে দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীদের মধ্যে আছেন দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে—মাসুদ সাঈদী এবং শামীম সাঈদী। তারা পিরোজপুর জেলার দুটি আসনে প্রার্থী হচ্ছেন।

বরিশাল-৫ (সিটি ও সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল।

বরিশাল বিভাগের ২১টি আসনের প্রার্থীরা হলেন-

বরিশাল জেলা

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া): মাওলানা কামরুল ইসলাম।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া): মাস্টার আব্দুল মান্নান।

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ): জহির উদ্দীন মোহাম্মদ বাবর।

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা): মাওলানা আব্দুল জব্বার।

বরিশাল-৫ (সিটি ও সদর): মুয়াযযম হোসাইন হেলাল।

বরগুনা জেলা

বরগুনা-১: মহিবুল্লাহ হারুন।

বরগুনা-২: ডা. সুলতান আহমদ।

পটুয়াখালী জেলা

পটুয়াখালী-১: নাজমুল আহসান।

পটুয়াখালী-২ (বাউফল): মোহাম্মদ শফিকুল ইসলাম।

পটুয়াখালী-৩: অধ্যাপক শাহ আলম।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী): এম. কাইউম।

ভোলা জেলা

ভোলা-১: মো. নজরুল ইসলাম।

ভোলা-২: মাওলানা ফজলুল করিম।

ভোলা-৩: মাওলানা আব্দুল হক/নিজামুল হক।

ভোলা-৪: মোস্তফা কামাল।

ঝালকাঠি জেলা

ঝালকাঠি-১: হেমায়েত উদ্দিন।

ঝালকাঠি-২: শেখ নেয়ামুল করিম।

পিরোজপুর জেলা

পিরোজপুর-১: মাসুদ সাঈদী।

পিরোজপুর-২: শামীম সাঈদী।

পিরোজপুর-৩: শরীফ আব্দুল জলিল।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।