" />
AmaderBarisal.com Logo

রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ঘরে অগ্নিসংযোগ


আমাদেরবরিশাল.কম

২২ June ২০২৫ Sunday ৩:৫২:২৯ PM

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:

রাজাপুর উপজেলার পূর্ব সাতুরিয়া ২ নম্বর ওয়ার্ডের খলিফা বাড়িতে সাবেক এক সেনা কর্মকর্তার বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে একদল দুষ্কৃতকারী অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মোঃ লুৎফর রহমান খলিফার বসতঘরে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ করে লুৎফর রহমানের ঘরের দরজায় আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত আশপাশের মানুষ ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে ততক্ষণে কিছু অংশ পুড়ে ছাই হয়ে যায় এবং ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অবসরপ্রাপ্ত সার্জেন্ট লুৎফর রহমান বলেন, “আমি ও আমার পরিবার অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। এ ঘটনা পূর্বপরিকল্পিত এবং এর পেছনে কোনো চক্রান্ত থাকতে পারে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।