![]() পরকীয়া ও স্বর্ণ চুরির মামলায় প্রবাসীর স্ত্রী ও প্রেমিক গ্রেফতার, কারাগারে প্রেরণ
২২ June ২০২৫ Sunday ৭:০৭:৪৪ PM
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ![]()
গ্রেফতারকৃতরা হলেন নলছিটি উপজেলার পূর্ব কয়াবাজার এলাকার আঃ ছালাম হাওলাদারের কন্যা নাছরিন আক্তার (২৩) ও মো. এমাদুল হকের পুত্র মো. জাহিদুল ইসলাম (২৫)। বাদীর আইনজীবী এ্যাডভোকেট ফয়সাল হোসেন জানান, রবিবার (২২ জুন) দুপুরে তাদের ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসঙ্গত, কাতারপ্রবাসী গোলাম রাব্বি মোল্লা তার অনুপস্থিতিতে স্ত্রী নাছরিনের পরকীয়ায় জড়িয়ে পড়া, প্রেমিককে বাড়িতে এনে নগদ ২ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

