![]() রাজাপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক আটক
২৩ June ২০২৫ Monday ১:৪৯:১৮ PM
রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি: ![]()
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) মোঃ হারুনার রশিদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ফোর্সসহ তারা মিরেরহাট এলাকায় আলমগীর হোসেনের চায়ের দোকানের সামনে সন্দেহভাজন অবস্থায় মোঃ রাসেল হাওলাদার (২২), পিতা-মোঃ আবজাল হাওলাদার, মাতা-মিনারা বেগম, সাং-আড়ুয়া সোনার গাঁও, বড়ইয়া ইউনিয়ন, রাজাপুর থানাকে আটক করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার পরিহিত কালো জিন্স প্যান্টের ডান পকেট তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় গোলাপী রঙের মোট ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা প্রস্তুত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

