![]() নলছিটিতে গাঁজা-ইয়াবাসহ যুবক আটক, নগদ ৭০ হাজার টাকা উদ্ধার
২৪ June ২০২৫ Tuesday ৭:০২:৩৯ PM
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ঝালকাঠির নলছিটিতে গাঁজা, ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ মো. আরিফ বিল্লাহ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ জুন) গভীর রাতে পৌর শহরের খাসমহল এলাকার মুরগির বাজারসংলগ্ন ফাঁকা স্থান থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) করুন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালানোর চেষ্টা করলে আরিফ বিল্লাহকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫১ পিস ইয়াবা (ওজন ৫.১ গ্রাম), এবং মাদক বিক্রয়ের নগদ ৭০ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়। ধৃত আরিফ বিল্লাহ খাসমহল এলাকার মৃত আ. ওয়াহেদ খলিফার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, পালাতক রবিউল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে এসব মাদকদ্রব্য সংগ্রহ করেছিল বিক্রয়ের উদ্দেশ্যে। এ ঘটনায় আরিফ বিল্লাহ, রবিউল ইসলাম ও অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারনি ১৯(ক), ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও নগদ অর্থসহ এক আসামিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

