পটুয়াখালীর বাউফল উপজেলায় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থীদের সহায়তায় উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে হেল্প ডেস্ক চালু করেছে উপজেলা ছাত্রশিবির। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর দেরটা পর্যন্ত উপজেলার বাউফল সরকারি কলেজ, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও ধানদি কামিল মাদ্রাসা কেন্দ্রে শিক্ষার্থী বান্ধব এই হেল্প ডেস্ক চালু করা হয়। উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ লিমন হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নির্দেশনায় এই হেল্প ডেক্স গুলো চালু করা হয়েছে। এখান থেকে শিক্ষার্থীদের পানির বোতল, খাবার স্যালাইন, কলম ও মাক্স বিতরণ করাসহ সার্বিক সহায়তা দেওয়া হয়। আমাদের এই কর্মসূচি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চলবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।