Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৬:৫৩ PM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » ইন্দুরকাসরকারি খাদ্য গুদাম থেকে পচা চাল বিতরণের অভিযোগ
৩০ June ২০২৫ Monday ১২:৩১:০৮ AM
Print this E-mail this

ইন্দুরকাসরকারি খাদ্য গুদাম থেকে পচা চাল বিতরণের অভিযোগ


ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সরকারি) খাদ্যগুদাম থেকে উপকারভোগীদের মাঝে পচা ও নিম্নমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে। 

রোববার (২৯ জুন) উপজেলার পত্তাশী ইউনিয়নের ২৪৩ জন উপকারভোগীর মাঝে ভালনারেবল ইউমেন বেনিফিট কর্মসূচির আওতায় জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও বিতরণকৃত চালের মান অত্যন্ত নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত বলে অভিযোগ করেন উপকারভোগীরা।

চাল গ্রহণে অস্বীকৃতি জানানোর পরপরই বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইন্দুরকানী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম এবং স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম চালের মান বিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্য কর্মকর্তা কেএম মামুনুর রহমান ক্ষিপ্ত হয়ে ওঠেন। সাংবাদিকদের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করেন। পরে তিনি চাল বিতরণ বন্ধ করে দেন। 

ইন্দুরকানী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম বলেন, সাংবাদিকদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে আমাদের হেনস্তা করা হয়েছে। উপজেলা খাদ্য কর্মকর্তা কেএম মামুনুর রহমান আমাদের সঙ্গে অপমানজনক ভাষা ব্যবহার করেছেন। ঘটনার পর চাল বিতরণ কার্যক্রম স্থগিত করেন তিনি।

এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা কেএম মামুনুর রহমানের সঙ্গে পচা চাল বিতরণের বিষয়ে আলাপ করতে গেলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। 

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন কালবেলাকে বলেন, যে চাল বিতরণের কথা শুনেছি সে চালগুলো আমদানি করা চাল। তা পচা হওয়ার কথা না। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com