Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৯:১১ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে ইউপি কার্যালয়ে তালা, সেবা বঞ্ছিত জনগণ
৩০ June ২০২৫ Monday ৬:০৮:৪২ PM
Print this E-mail this

নলছিটিতে ইউপি কার্যালয়ে তালা, সেবা বঞ্ছিত জনগণ


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলার ৯ নম্বর দপদপিয়া ইউনিয়ন পরিষদের ভবন বেশ কয়েক দিন ধরে তালাবদ্ধ করে রাখা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে দাবিকৃত চাঁদা না পেয়ে তালা ঝুলিয়ে বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিকের বিরুদ্ধে। যদিও তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে, ১০ দিন ধরে ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ থাকায় ইউনিয়নবাসী সেবা থেকে বঞ্ছিত হচ্ছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন, এমনকি বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা।

তিনি জানান, এরপরও তিনি প্রতিকার পাচ্ছেন না। তিনি আরো অভিযোগ করেন, চাঁদা না দিলে ‘মবসৃষ্টি করে’ তাকে প্রাণনাশের ঘোষণা দেয়া হয়েছে। এরপর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিকেরসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ এনে চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা বলেন, ‘‘২০ জুন তারা আমার কাছে ১০ লাখ টাকা দাবি করেন।

প্রকাশ্যে ঘোষণা করেছেন চাঁদা না দিলে রাস্তাঘাটে আমাকে পেলে মেরে ফেলবেন, বাড়িঘর পুড়িয়ে দেবেন। গত ২২ জুন অস্ত্রশস্ত্রসহ তারা দলবল নিয়ে মহড়া দেন এবং ২৩ জুন ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেন। স্থানীয়রা আপত্তি জানালে তাদের দেখে নেয়ার হুমকি দেয়া হয়েছে।’’

অন্য অভিযুক্তরা হলেন, ইউনিয়ন বিএনপির সভাপতির ভাই ইকবাল মল্লিক, তাদের সহযোগী রিপমন মল্লিক, উজ্জল মল্লিক এবং জসিম হাওলাদার। দপদপিয়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ড মেম্বার আয়শা আক্তার রিনা বলেন, ‘‘আমি জেনেছি বিএনপির লোকজন পরিষদে তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে ইউনিয়ন পরিষদের জনস্বার্থের কাজ বন্ধ রয়েছে।’’

ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার হারুন খন্দকার বলেন, ‘‘ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ থাকায় লোকজন সেবা পাচ্ছেন না। কী জন্য তালা ঝুলিয়েছেন তা জানি না। এ সব নিয়ে কথা বলতে যাওয়াটাও ঝুঁকিপূর্ণ। স্থানীয় ইউনিয়ন বিএনপির কিছু লোকজন মিলে কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন।’’

অভিযোগের বিষয়ে দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু মল্লিক বলেন, ‘‘ইউনিয়ন পরিষদ পাবলিক অবরুদ্ধ করে রেখেছেন। বিনা ভোটের চেয়ারম্যান, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের দোসর সারা বাংলায় একজনও নেই, উনি থাকবেন কিসের জন্য?’’

চেয়ারম্যানের কাছে চাঁদা দাবির অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘‘অসম্ভব। আমার এলাকায় এসে জিজ্ঞেস করেন, প্রশাসনের কাছে জিজ্ঞেস করেন, ৫ আগস্টের পরে কোনো ব্যক্তি আমার বিরুদ্ধে একটি টাকার বিষয়েও অভিযোগ আনতে পারবেন না।’’

নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান বলেন, ‘‘কিছু ফ্যাসিস্ট তাড়াতে কিছু ত্যাগ করতে হয়। দপদপিয়া ইউনিয়নের বিষয়টি প্রশাসনিক ব্যাপার, এটি প্রশাসন দ্রুত সমাধান করবে বলে আশা করি।’’

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘‘আমি লিখিতভাবে অভিযোগ পাইনি। তবে মৌখিকভাবে খবর পেয়েছি, কিছু লোক ইউনিয়ন পরিষদের কার্যালয় তালাবদ্ধ করে রেখেছেন।

সেবা প্রত্যাশী বা অন্য কারো লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’’ এ দিকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে থেকে নিশ্চিত করা হয়েছে, চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার অভিযোগপত্র দপ্তর গ্রহণ করেছে।

এর আগে গত ২২ জুন সকালে দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপসারণ এবং গ্রেপ্তারের দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের জিরো পয়েন্ট এলাকা অবরোধ করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এর পরপরই তারা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। সোহরাব হোসেন বাবুল মৃধা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপদপিয়া ইউনিয়নের সভাপতি।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com