Current Bangladesh Time
Saturday June ৬, ২০২৬ ৮:৩৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
৩০ June ২০২৫ Monday ৬:১৮:৪৫ PM
Print this E-mail this

বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা


নগর প্রতিনিধি:

শিক্ষক সংকট দূরীকরণসহ পাঁচ দফা দাবিতে সপ্তাহখানেক ধরে চলা আন্দোলনের অংশ হিসাবে এবার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার (৩০ জুন) দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন। এরপর দাফতরিক কাজে বরিশালের বাইরে থাকায় কলেজ অধ্যক্ষ ড. তাইজুল ইসলামকে ছাড়াই অন্যান্য শিক্ষকরা তাদের ডেকে নিয়ে সভা করেন। তবে কলেজ অধ্যক্ষ মঙ্গলবার বরিশাল ফিরলে ফের সভা হবে বলে জানান শিক্ষার্থী সাহাবুদ্দিন মিয়াসহ অন্যরা। তবে মঙ্গলবার কলেজে ভর্তি ও পরীক্ষা কার্যক্রম চলবে বলে জানিয়েছে আন্দোলনরতরা। দাবি আদায়ে না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না বলে জানায় তারা।

শিক্ষার্থীদের পাঁচটি দাবি হলো- বহুতল বিশিষ্ট হল নির্মাণ, আধুনিক লাইব্রেরি, অডিটোরিয়াম নির্মাণ এবং কলেজগেট আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসনে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা, বার্ষিক বাজেট বৃদ্ধি এবং পরিবহন ও শিক্ষক সংকট নিরসন।

এ দাবিগুলো আদায়ে তারা স্মারকলিপি পেশ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সবশেষ ব্লকেড করেছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, ১৩৬ বছরে পদার্পণ করা এই কলেজকে দক্ষিণ বাংলার অক্সফোর্ড বলা হয়। প্রতিষ্ঠাকাল থেকে ব্রিটিশবিরোধী আন্দোলন, ৭১-এর স্বাধিকার আন্দোলন, ৯০-এর গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২৪-এর বিপ্লবে বরিশাল নেতৃত্ব দিয়েছে। বর্তমানে এই কলেজে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন। কিন্তু ৩০ হাজার শিক্ষার্থীর মাত্র ৫ শতাংশ হল সুবিধা ভোগ করেন। বর্তমানে কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই ক্যাম্পাসে একটি মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com