![]() বাকেরগঞ্জে ভাসুরের হাত ধরে পালিয়েছে ছোট ভাইয়ের স্ত্রী
৩ July ২০২৫ Thursday ১:২৫:৪৫ PM
বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি: ![]() বাকেরগঞ্জে ভাসুরের হাত ধরে ছোট ভাইয়ের স্ত্রী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি উত্তমের স্ত্রী বীথিকা রাণী কে নিয়ে পালিয়ে যায় একই এলাকার অতুল মিস্ত্রীর ছেলে অসিম মিস্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুন কাঠমিস্ত্রি উত্তমের স্ত্রী ৩ সন্তানের জননী বীথিকা রাণী ঘরে রক্ষিত নগদ অর্থ এবং স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ভাসুর অসিমের সাথে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্ত্রীর সন্ধান চেয়ে স্বামী উত্তম মিস্ত্রী বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

