Current Bangladesh Time
Wednesday October ১৪, ২০২৬ ২:৫৪ AM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » ছাড়পত্র ছাড়াই খোলা আকাশের নিচে তৈরি করত সিসা, অতঃপর…
৩ July ২০২৫ Thursday ৬:৪৪:২৪ PM
Print this E-mail this

ছাড়পত্র ছাড়াই খোলা আকাশের নিচে তৈরি করত সিসা, অতঃপর…


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলার আঙুলকাটা গ্রামে পায়রা নদীর পাড়ে ছাড়পত্র ছাড়াই খোলা আকাশের নিচে শত শত পুরোনো ব্যাটারি কেটে ও পুড়িয়ে তৈরি করা হয় সিসা। এ খবরে অবৈধ এ সিসা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে কারকাখানার মালিক সজল হাওলাদারকে ৪ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও এসময় মালামাল জব্দসহ কারকাখানাটি সিলগালা করা হয়েছে।

রোববার (২৯ জুলাই) আমতলী উপজেলা পরিবেশ অধিদপ্তরের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো. কামাল হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই অবৈধ সিসা কারখানার ধোঁয়ায় আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যঝুঁকিতে ছিল। এছাড়া পরিত্যক্ত ব্যাটারির এসিড পানিতে মিশে নদীর দূষণ ঘটানোর পাশাপাশি আশপাশের এলাকার গবাদি পশু মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। এই অবৈধ ফ্যাক্টরি বন্ধ হওয়ায় এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
বরিশালের সাবেক ডিসি-এডিসির দুর্নীতি:ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
শেবাচিম হাসপাতাল: অতিরিক্ত শয্যাতেও ঠাঁই নেই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com