Current Bangladesh Time
Saturday June ৬, ২০২৬ ৫:৩৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » নির্বাচনে পুলিশ সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
৩ July ২০২৫ Thursday ৬:৫৬:২৫ PM
Print this E-mail this

নির্বাচনে পুলিশ সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির


নগর প্রতিনিধি:

আগামী জাতীয় নির্বাচনে সব পুলিশ সদস্যকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম।

জুলাই আন্দোলনে শহীদ এবং ৭১ এর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে আইজিপি বাহারুল আলম বলেন, ৫ আগস্ট এর পরে অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করেছে।আর ইতিহাস এই পুলিশ বাহিনীকে মনে রাখবে সেই অবদানের জন্য।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে নগরের রূপাতলীতে পুলিশ লাইন্সের ড্রিল শেডে বিভাগে কর্মরত সব ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বৃহস্পতিবার (৩ জুলাই) এ আহ্বান জানান আইজিপি বাহারুল আলম।

এ সময় তিনি বলেন, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এ ছাড়া তিনি পুলিশ সদস্যদের হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো, ছুটি যাওয়ার সময় মোটরসাইকেল ব্যবহার করা, সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের পোশাক পরে ছবি/ভিডিও আপলোড করা, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে পুলিশ পরিচয় দেওয়া থেকে বিরত থাকতে বলেন।

বিশেষ কল্যাণ সভায় আইজিপি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে ঝুঁকি ভাতা, আর্থিক সহায়তা, মোটরসাইকেল ক্রয়ের জন্য সুদমুক্ত লোন, চিকিৎসা, ছুটি, বেতন-রেশনসহ সার্বিক বিষয়ে সবার সাথে মতবিনিময় করেন ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।  

সভার শুরুতেই জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরবর্তীতে আইজিপি বাহারুল আলমকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম ও রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম সম্মাননা স্মারক দেন। এরপরেই আইজিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স ড্রিল শেড সংলগ্ন রাস্তার পাশে বৃক্ষরোপণ করেন।  

পরে আইজিপি বিকেল সাড়ে তিনটায় বরিশাল জেলা পুলিশ লাইন্স গ্রাটিটিউট হলে বিভাগে কর্মরত বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সব ইউনিট প্রধানরা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম এবং রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় আইজিপি বাহারুল আলম বরিশাল পৌঁছালে পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে তাকে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। অফিসার্স মেস প্রাঙ্গণে আইজিপিকে ওই সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে হাউজ গার্ড সালামী প্রদান করা হয়।

উল্লেখ্য বরিশাল সফরকালে আইজিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশ, ১০ এপিবিএন, বরিশাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল, বরিশাল, জেলা পুলিশ, বরিশাল, আর আর এফ, বরিশাল এই সকল ইউনিট পরিদর্শন করেন।  এ সময় বাংলাদেশ পুলিশ বরিশাল বিভাগের সকল ইউনিটের ইউনিট প্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com