" />
AmaderBarisal.com Logo

রাজাপুরে গভীর রাতে দস্যুতা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট


আমাদেরবরিশাল.কম

৫ July ২০২৫ Saturday ১:১৩:৩২ PM

রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নৈকাঠী জমাদ্দার বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে টুটুল জমাদ্দারের বসতঘরে একদল মুখোশধারীরা হানা দিয়ে অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছে।

ভুক্তভোগী টুটুল জমাদ্দার জানান, গভীর রাতে কয়েকজন জনের একটি দল মুখে মুখোশ পরে তাদের ঘরে ঢুকে পড়ে। পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার, টাকা নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। বাড়ির সদস্যরা চিৎকার করার চেষ্টা করলে তাদের মারধর করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।