" />
AmaderBarisal.com Logo

রিমান্ডে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম


আমাদেরবরিশাল.কম

৯ July ২০২৫ Wednesday ১১:৩৫:২৭ PM

নগর প্রতিনিধি:

মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দীনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক হাবিবুর রহমান চৌধুরী একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে দায়িত্বরত কোতয়ালী মডেল থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এনামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মো: সুলতান নামে একজনের দায়ের করা মামলায় জসিম উদ্দীনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
এজন্য বুধবার তাকে আদালতে হাজির করা হয়। পরে রিমান্ডের পক্ষে-বিপক্ষে শুনানি শেষে বিচারক জসিম উদ্দীনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৮ জুন নগরীর সাগরদী এলাকা থেকে গ্রেফতার করা হয় জসিমকে।
পরে বিএনপির অফিস পোড়ানো সহ আরো চারটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।