ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপির সমাবেশ ও সদস্য সংগ্রহ
আমাদেরবরিশাল.কম
১২ July ২০২৫ Saturday ৪:১৬:৩৮ PM
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপির এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম পূরন করা হয়। আজ শনিবার দুপুরে কাঠালিয়া উপজেলা অডিটরিয়ামে বিএনপি এ সমাবেশের আয়োজন করেন। সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রেীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মোঃ কুদ্দুসুর রহমান আকন ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মোঃ মাহাবুবুল হক নান্নু। প্রধান অতিথির বক্তব্যে মোঃ রফিকুল ইসলাম জামাল বলেন- চরমোনাই ধর্ম ব্যবসায়ী, দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনাকে বাতাস করেছে, সেই দল এখন পিআর পদ্ধতিতে ক্ষমতায় যেতে চায়। বিশেষ অতিথির বক্তব্যে মাহাবুবুল হক নান্নু বলেন-তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার মূলক বক্তব্য জামাতকে প্রত্যাহার করতে হবে। অনুষ্ঠানে নতুন সদস্যদের ভর্তি এবং পুরাতন সদস্যদের নবায়ন ফরম পূরণ করা হয়েছে। সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।