Current Bangladesh Time
Wednesday July ২২, ২০২৬ ৮:১২ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জের চাঁদপাশার অসহায় নারী মাজেদাকে বাড়ী থেকে উচ্ছেদের পায়তারা
১৪ July ২০২৫ Monday ৬:৩৪:১২ PM
Print this E-mail this

বাবুগঞ্জের চাঁদপাশার অসহায় নারী মাজেদাকে বাড়ী থেকে উচ্ছেদের পায়তারা


বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ভবানীপুর গ্রামের ছলু চৌকিদার বাড়ীর মৃত আবদুল ওহাব হাওলাদারের মেয়ে অসহায় নারী মাজেদা ইয়াসমিনের আর্তনাদ শুনছে না কেউ।

তিন বোন ও একভাইয়ের শুধুমাত্র মাজেদা ইয়াসমিন বাড়ীতে থাকে। ভাই ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করে ও বোনরা শশুর বাড়ী থাকার সুবাদে জনবল নাই তাদের। এই সুযোগে তাদের বাড়ীর জমি-জমা মোস্তাফা চৌকিদার ও শাহজাহান চৌকিদার গংরা দখল করে ভোগ করে আসছে বলে দাবী করে মাজেদা ইয়াসমিন।

তিনি বলেন, বিষয়টি নিয়ে বারবার থানা পুলিশ ও আদালত পর্যন্ত দৌড়েছি। কিন্তু কোন সুরহা পাইনি। আদাল রায় দিলেও আমাদের জমি বুজিয়ে দেয় না প্রতিপক্ষ। আওয়ামী লীগের আমলে কয়েকবার শালিস দরবার হয়েছে। স্থানীয় প্রভাবশালিরা প্রতিপক্ষের পক্ষ নিয়ে আমাদের জমিতে বিল্ডিং করে দিয়েছে তাদের। যখনই তাদের বাঁধা দেই তখই গায়ে হাত তোলে,মারধর করে। সর্বশেষ গতসপ্তাহে আমার পাকের ঘর ভেঙে ফেলেছে প্রতিপক্ষরা। আমার বাড়ীতে থাকা দায় হয়ে দাড়িয়েছে।

এর আগে আমার ভাতের হাড়িতে বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছে। যা বাড়ীর সবাই জানে। আমরা বাড়ীতে কাগজ অনুযায়ী ১৭ শতাংশ জমি পাই। কিন্ত আমার ঘরের ৩ শতাংশ জমি ছাড়া কোন জমি আমাদের দখলে নেই। এখন আমার ঘর ভেঙে আমাকে বাড়ী থেকে উচ্ছেদ করার পায়তারা করছে।

থানায় অভিযোগের ব্যাপারে বলেন এর আগে ৯৯৯ ফোন করে পুলিশ এনেছি। তারা প্রভাবশালীদের কথা শুনে চলে যায়। এখন আমার যাওয়ার কোন যায়গা নেই।

ভুক্তি মাজেদা ইয়াসমিন প্রশাসনের উর্দ্ধতন কর্মকড়তাদে দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই জুলুম থেকে আমাকে বাচান এবং আমাদের প্রাপ্য বুজিয়ে দিন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com