ঝালকাঠির কাঠালিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের সংবর্ধনা
আমাদেরবরিশাল.কম
১৫ July ২০২৫ Tuesday ১:৩৫:০৯ PM
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কাঠালিয়া উপজেলা প্রশাসন এর আয়োজন করেন। অনুষ্ঠানে শিক্ষর্থীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে ফুলে’ল শুভেচ্ছা, পরে প্রত্যেককে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়েছে। সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শাহ আলম। এ সময় অন্যেদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস কর্মকর্তা নাহিদা আক্তার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মংচেনলা, শিক্ষার্থী ফারিয়া ইয়াসমিন অহনা, আশিকুর রহমান নাহিদ। শিক্ষক মোঃ শামিম মোল্লা। অনুষ্ঠানের সভাপত্বি করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল আজিম। সংবর্ধনায় অংশ নেন কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।