![]() পিরোজপুরে চীন মৈত্রী সেতুর ৪০০ মিটার বৈদ্যুতিক তার চুরি
২০ July ২০২৫ Sunday ১:৫২:৪৬ PM
পিরোজপুর প্রতিনিধি: ![]() পিরোজপুরের কঁচা নদীর উপর নির্মিত ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ল্যাম্প পোস্টের অন্তত ৪০০ মিটার বৈদ্যুতিক তার চুরি করে নিয়েছে চোরচক্র। এতে সেতুর কাউখালী প্রান্তের প্রায় এক কিলোমিটার অংশ অন্ধকারে ডুবে আছে, ফলে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) তথ্য অনুযায়ী, শুক্রবার (১৮ জুলাই) রাতে কোনো এক সময় সেতুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মাটির নিচে থাকা তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বরিশাল-খুলনা মহাসড়কের গুরুত্বপূর্ণ এই সেতুটির অর্ধেক অংশে বাতি জ্বলে না। ফলে রাতের বেলায় ছিনতাই ও ডাকাতির আশঙ্কায় ভুগছেন যাত্রীরা। পিরোজপুর সওজের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, ‘সেতুর ল্যাম্প পোস্টের লাইনটি মাটির নিচ দিয়ে বসিয়েছে চীনের নির্মাণ প্রতিষ্ঠান। চুরি হওয়া অংশটি পুনঃস্থাপন ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।’ এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান জানান, ‘এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সেতুর আলোবিহীন অংশে পুলিশের টহল জোরদার করা হয়েছে।’ উল্লেখ্য, চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটি ২০২২ সালের ৪ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

