![]() লালমোহনে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের স্বাক্ষ্য প্রদান
২১ July ২০২৫ Monday ৯:২৩:০২ PM
লালমোহন ((ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউপি চেয়ারম্যান আবু ইউসুফের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে উপস্থিত হয়ে স্বাক্ষী দিয়েছেন ইউপি সদস্যরা। সোমবার বিকেলে উপজেলা কৃষি অফিসে তদন্ত কর্মকর্তা ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহর কাছে তারা স্বাক্ষী দেন। এ সময় ইউপি সদস্যরা বলেন, চেয়ারম্যান আবু ইউসুফ সুকৌশলে নানা অজুহাতের মাধ্যমে দুই দশকেরও অধিক সময় ধরে ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধ করে রেখেছেন। নিয়মিত পরিষদেও আসেন না তিনি। যার জন্য ইউনিয়নের নাগরিকরা চরম দুর্ভোগের সম্মুখিন হচ্ছেন। এ ছাড়া তিনি নিজের ইচ্ছা মতো পরিষদের কর্মকাÐ পরিচালনা করেন, কোনো ইউপি সদস্যকেই কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত করেন না। চেয়ারম্যান আবু ইউসুফের এমন কর্মকাÐে ইউনিয়নবাসী বিভিন্ন ধরনের উন্নয়ন থেকেও বঞ্চিত হচ্ছেন। একইসঙ্গে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ কাগজপত্র কাউকে না জানিয়ে নিজের বাসায় নিয়ে রাখেন ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ। এ ধরনের বহু অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যার জন্য তাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনাস্থা প্রস্তাব দেয়া হয়েছে। সেটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে অতিরিক্ত কৃষি কর্মকর্তাকে। সোমবার তিনি ঘটনার সত্যতা জানতে স্বাক্ষী দিতে ডাকলে আমরা সকল ইউপি সদস্যগণ উপস্থিত হই। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, পশ্চিম চরউমেদ ইউনিয়নের ইউপি সদস্যরা লিখিতভাবে আমার কাছে একটি অনাস্থা প্রস্তাব দিয়েছেন। বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি অনাস্থা প্রস্তাব দেয়া ইউপি সদস্যদের কাছ থেকে ঘটনার সত্যতা জেনে আমাকে একটি প্রতিবেদন জমা দেবেন। সোমবার তদন্ত কর্মকর্তা পশ্চিম চরউমেদ ইউনিয়নের ইউপি সদস্যদের ডেকেছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

